,

আজ তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

election commission-18ডেস্ক রির্পোট : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আজ। দুপুরের পর যেকোনো সময় তফসিল ঘাষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এ লক্ষ্যে আজ বুধবার সকালে নির্বাচন কমিশনের সভা আহ্বান করা হয়েছে। নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন সিটিতে বর্তমান ভোটার: ১ মার্চ ২০১৫ পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ২৭ হাজার ৫৭১ এবং নারী ভোটার ১১ লাখ ২১ হাজার ৭৪২। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৬ এব পসংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১২টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৭ এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ৮২৮।

ঢাকা দক্ষিণ সিটিতে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ৭০ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ২৯৩। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৭ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১৯। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩ এবং ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৪৩৯।

চট্টগ্রাম সিটিতে মোট ভোটার ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৪৪ হাজার ৫৬৩ এবং নারী ভোটার ৮ লাখ ৭৮ হাজার ৩২৯। সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৪১ এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সংখ্যা ১৪। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৭৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ৫ হাজার ২৫০টি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ