সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপচর্চায় অদ্বিতীয় মুগডাল

news-image

অনলাইন ডেস্ক : সৌন্দর্যচর্চায় যে কোনো দামি কোম্পানির বিউটি প্রোডাক্টকে হারিয়ে দিতে পারে মুগডাল বাটা। জেনে নিন চারটি বিউটি প্যাক।

ফেস প্যাক: শুকনো খসখসে ত্বকের জন্য মুগডাল বাটা অত্যন্ত উপকারী। একমুঠো মুগডাল কাঁচা দুধে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভালো করে বেটে নিন। এরপর মুখ পরিষ্কার করে নিয়ে সারা মুখে ওই পেস্ট লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের জেল্লা বাড়বে।

ব্রণের জন্য: ব্রণের সমস্যার জন্য মুগডাল বাটা অত্যন্ত উপকারী। সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে বেটে মুখে লাগিয়ে নিন। এই পেস্টে আধ চামচ ঘি মেশাতে পারেন। এই মিশ্রণটা দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে দারুণ উপকার পাবেন।

পোড়া দাগ তুলতে: রোদে পোড়া কালো দাগ তুলতে মুগডালের তুলনা নেই। বিশেষ করে গরমে ত্বকের জন্য মুগডাল অত্যন্ত উপকারী। কালো ছোপ তুলতে একমুঠো মুগডাল সারা রাত ভিজিয়ে সকালে বেটে ফেলুন। এর সঙ্গে ঠান্ডা দই বা অ্যালোভেরা জেল মিশিয়ে পোড়া জায়গাগুলোর ওপর লাগান। ৫-১০ মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ট্যান পরিষ্কার হবে এবং ত্বকও নরম হবে।

চুলের জন্য: যাদের খুব চুল পড়ছে, তারা প্যাক হিসেবে মুগডাল বাটা ব্যবহার করতে পারেন। কিছুটা মুগডাল পানিতে ভালো করে ফুটিয়ে নিন। তারপর বেটে নিয়ে তার মধ্যে ডিমের কুসুম দিন। কয়েক ফোঁটা লেবুর রস ও দই মিশিয়ে ভালো করে প্যাক বানান। ১৫ মিনিট পর হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ারপ্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী