,

‘ভারতীয় পত্রিকায় অর্ধেক পাতা জুড়ে বাংলাদেশের ভালো সংবাদ’

gggডেস্ক রির্পোট : ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ভালো সংবাদ দেখে, বিশিষ্ট সাংবাদিক ‘সাপ্তাহিক’র সম্পাদক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মোর্তোজা আজ তার ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, সাধারণত বাংলাদেশের কোনো ভালো সংবাদ ছাপার ব্যাপারে ভারতের গণমাধ্যমের ব্যাপক কৃপণতা। কিন্তু আজকের ভারতের জনপ্রিয় পত্রিকার পেছনের পাতায় অর্ধেক পাতা জুড়ে বাংলাদেশের সংবাদ দেখে মন ভালো হয়ে গেছে।

ট্রেনে আমার সাধারণত ঘুম হয়না, আজ হয়েছে। ফুরফুরে মেজাজে দু’টি পত্রিকা কিনলাম ‘আনন্দবাজার’ আর ‘উত্তরবঙ্গ সংবাদ’। পত্রিকা দুটি দেখে মন আরও ভালো হয়ে গেল। বহু বছর ধরে ভারতের গণমাধ্যমের ওপর নজর রাখি। বাংলাদেশের কোনো ভালো সংবাদ ছাপার ব্যাপারে তাদের ব্যাপক কৃপণতা।

আজকের আনন্দবাজার পেছনের পাতায় একেবারে উপর থেকে অর্ধেক পাতা জুড়ে আমিনুল ইসলাম বুলবুল এবং হাবিবুল বাশার সুমনের দু 'টি সাক্ষাৎকার ছেপেছে! বাংলাদেশের ক্রিকেটের এমন গুরুত্ব জীবনে কোনোদিন দেখিনি, ভারতীয় গণমাধ্যমের কাছে!! শুধু তাই নয়, এই দু 'টি সাক্ষাৎকারের মাঝে মাশরাফির ছবি। নিচে রুবেলও আছে, তবে সঙ্গে হ্যাপি সংবাদ!!!
রমিজ রাজা, সিধুকে নিয়ে বাংলাদেশের মানুষের ক্ষিপ্ততা, 2007 'র পূণরাবৃত্তি হবে কিনা, ভারত জিততে পারবে কিনা …প্রভৃতি বিষয় গুরুত্ব দিয়েছে আনন্দবাজার। টানা দুই সেঞ্চুরি করায় মাহমুদুল্লাকে অভিনন্দন জানালেন ধোনি, প্রথম পাতায় শিরোনাম করেছে উত্তরবঙ্গ সংবাদ।
ভারতের পত্রিকা এমন সংবাদ ছাপছে বলে মোটেই আহ্লাদিত নই। গর্বিত যে তারা উন্নাসিক মানসিকতা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ভারতের সঙ্গে খেলার ফলাফল যাই হোক , এখন পর্যন্ত যা করেছে, অনেক অনেক অভিনন্দন ক্রিকেট এবং ক্রিকেটারদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ