,

‘নাটকে আমিই রাজকন্যা’

তারিন৷ ২০১২ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ছিলেন সপ্তম স্থানে৷ এরপর ব্যস্ত অভিনয় নিয়ে৷ কাজ করছেন বিজ্ঞাপনচিত্রেও৷ চ্যানেল আইয়ে আজ প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক পাতালপুরীর রাজকন্যা৷ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি



তারিনপাতালপুরীর রাজকন্যা…

যুক্তরাজ্যে বড় হওয়া এক বাংলাদেিশ মেয়ের গল্প৷ বাবা মির্জা সাহেবের সঙ্গে চলে আসে বাংলাদেশে৷ গ্রামের সবাই মেয়েটিকে আদর করে ডাকে ‘রাজকন্যা’৷ একসময় মেয়েটির জীবনে বড় পরিবর্তন আসে৷ সে হয়ে যায় সত্যিকারের রাজকন্যা৷ নাটকে আমিই সেই রাজকন্যা৷ ইবনে হাসান খানের ভাবনা থেকে নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম৷

শুটিংয়ের অভিজ্ঞতা…

ধারাবাহিকটির শুটিং করছি টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে৷ শুটিংয়ের সময় গ্রামের মানুষেরা আমাকে দেখে প্রশ্ন করেছেন, ‘কে এই রাজকন্যা?’ তাঁরা আমার সঙ্গে ছবি তুলেছেন, অটোগ্রাফ নিয়েছেন৷

সুপারস্টারের স্বপ্নযাত্রা..

ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করতে চেয়েছি৷ ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতা ছিল আমার প্রথম প্ল্যাটফরম৷ ওই সময়ের গ্রুমিং, আড্ডা আর প্রতিদিনের সেশন এখনো মিস করি৷

টিভিতে টিভিসিতে

আমার প্রথম বিজ্ঞাপনচিত্র নাভানা রিয়েল এস্টেটের৷ এ ছাড়া মেরিল আর বাংলালিংকের বিজ্ঞাপনেও কাজ করেছি৷

এবং ছোট পর্দা…

আমার প্রথম ধারাবাহিক প্রজ্ঞা পারমিতা৷ এরপর শেষ পৃষ্ঠার ছবি, কথার মালা, কনে দেখা আলো নাটকগুলো প্রচার হওয়ার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি৷ শিগগিরই কাজ করব মাতিয়া বানু শুকুর লেখা আর জুবায়ের ইবনে বকরের পরিচালনায় কে ভাসাবে সাদা মেঘের ভেলা নাটকে৷

খাদিজা ফাল্গুনী

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর