,

যেভাবে মাস্ক পরিষ্কার করবেন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস নিয়ন্ত্রণে বারবার মাস্ক ব্যবহার করার নির্দেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও এই নির্দেশ দেয়া হয়েছে। তবে শুধু মাস্ক ব্যবহার করলেই হবে না তা পরিষ্কার রাখাটাও জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

যারা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছেন তা ব্যবহারের পর সেটি ফেলে দিতে হয়। কিন্তু এন ৯৫ বা কাপড়ের মাস্ক ব্যবহার করলে তা নিয়মিত পরিষ্কার করা জরুরি। যেভাবে মাস্ক পরিষ্কার করবেন-

১. বাড়ি ফিরে মাস্কে সরাসরি হাত দেবেন না। বরং দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে সেটা খুলুন। এরপর সেটি সাবান পানিতে ধুয়ে ফেলুন। এতে মাস্কটি জীবাণুমুক্ত হবে।

২. শুকিয়ে যাওয়ার পর মাস্কটি ইস্ত্রি করুন।

৩. ধোয়ার পর ফিতে বা দড়ির অংশটি আংটায় ঝুলিয়ে রাখুন রোদে। শুকানোর সময় মাস্কের মূল অংশে যেন ধুলোবালি না লাগে সেদিকে লক্ষ্য রাখুন।

৪. আরেকটি উপায়ে মাস্ক পরিষ্কার করতে পারেন। এজন্য পানি ফুটিয়ে তাতে লবণ দিন। এ বার ওই লবণ মেশানো গরম পানিতে মাস্কটি ফেলে ফুটিয়ে নিন। এতেও সেটি সহজেই জীবাণুমুক্ত হবে।

৫. এভাবে পরিষ্কার করলেও মাস্কটি কড়া রোদে শুকাতে হবে।

৬. আগেরবারের মতো ইস্ত্রিও করে নিতে হবে।

৭. কোনও ভাবেই ভেজা মাস্ক পরা যাবে। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান