বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত চুম্বনে বন্দি দু’জন

67859_Ranveer-anushkaবিনোদন প্রতিবেদক : খবরটি বেশ চমক লাগানোর মতোই। পর্দায় নায়ক-নায়িকা রোমান্সে মাতবেন এটা স্বাভাবিক। কিন্তু সে রোমান্সের অনুষঙ্গ হিসেবে যদি যুক্ত হয়  চুম্বন, আর সংখ্যায় যদি তা হয় সাতটি, তাহলে তো কথাই নেই। বিষয়টি তখন দারুণ আলোচনার জন্ম দেয়। বর্তমান সময়ে বলিউডের মুক্তি প্রতীক্ষিত যে সিনেমাগুলো আলোচনার শীর্ষে  রয়েছে তার মধ্যে ‘বম্বে ভেলভেট’ অন্যতম। সিনেমাটিতে নতুন জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন আনুশকা শর্মা ও রণবীর কাপুর। অনুরাগ কাশ্যপ পরিচালিত এ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে আনুশকা ও রণবীরের চুম্বন দৃশ্য। আনুশকা শর্মা ও রণবীর কাপুর যে এ সিনেমায় পরস্পরকে দুই একবার চুম্বন করবেন ব্যাপারটা তা নয়। গুনে গুনে তাদেরকে সাতবার চুম্বন করতে দেখা যাবে। অনুরাগ কাশ্যপ এই দুই তারকার রসায়ন যে সিনেমায় বেশ উপভোগ্যভাবেই ফুটিয়ে তুলেছেন, রণবীর-আনুশকার এমন সাত চুম্বনের আয়োজন থেকে তা স্পষ্টই অনুমেয়। আর এসব চুম্বনের হাইলাইটস ছবির ট্রেইলরেই দেখা যাবে বলে শোনা যাচ্ছে। জানা গেছে ট্রেইলরটি মুক্তি পাবে এ সপ্তাহেই। উল্লেখ্য, রণবীর কাপুর এ সিনেমায় একজন স্ট্রিট ফাইটার ও আনুশকা জ্যাজ সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। এ বছরের মে মাসে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা