,

বাংলাদেশকে ‘খাটো’ করে ভারতের বিজ্ঞাপন (ভিডিও)

moka mokaডেস্ক রির্পোট : কোমল পানীয় পেপসির সাম্প্রতিক নির্মিত এক বিজ্ঞাপনে বাংলাদেশকে ‘খাটো’ করে দেখানো হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে বিজ্ঞাপনটি বানিয়েছে কোম্পানিটি।

মওকা মওকা নামের ওই বিজ্ঞাপনে দেখা যায়- একটি ছেলে, যার বুকে লেখা ‘ইন্ডিয়া’, সে ঘরের ভেতর বসে পেপসি পান করছে। এমন সময় তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে বুকে ‘বাংলাদেশ’ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে পূজার ফুল ও প্রসাদ। তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটি দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে। দেয়ালে একটি বিশ্বমানচিত্র রয়েছে। সেখানে ভারতের পাশে বাংলাদেশকে দেখাচ্ছে। সেখানে লেখা-‘1971, India created Bangladesh.’। অর্থাৎ ‘১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে।’ এমনটি দেখার পর বুকে ‘বাংলাদেশ’ লেখা ছেলেটি বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটির পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে এমন বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

বিজ্ঞাপনটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা উঠেছে। এই বিজ্ঞাপনের প্রতিবাদে কিছু তরুণ পাল্টা একটি ভিডিও ফুটেজ তৈরি করেছে। সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারতের দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপের।

https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর