,

কোকা কোলার সাথে দুধ মেশালে কি হয়? (ভিডিও)

coke-milk-experiment01দুধ আর কোকা কোলা একেবারে ভিন্ন রকমের দুইটি পানীয়। এদেরকে একসাথে মেশাতে গেলে তার ফলাফল কি হবে? দুধ পান করতে অনেকেরই অনীহা। বিশেষ করে বাচ্চাদের। প্রাপ্তবয়স্করাও অনেকেই দুধ পান করতে চান না। কোকা কোলা পান করতে আবার কারোই তেমন আপত্তি দেখা যায় না। একদিকে স্বাস্থ্যকর পানীয় দুধ, আরেকদিকে অস্বাস্থ্যকর অথচ সুস্বাদু কোকা কোলা- এদের একসাথে মেশালে কি হবে? কোকা কোলার সাথে মেন্টস মেশালে যেমন বিস্ফোরণ শুরু হয়ে যায় তেমন কিছু হবে?

না, তেমন চোখ ধাঁধানো কিছু হবে না। আসল ঘটনাটা দেখতে ঘন্টাখানেক পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। এই ইউটিউব ভিডিওতে দেখুন কি হয়। এক বোতল কোকের মাঝে দুধ মেশালে ঘন্টাখানেক পর স্বচ্ছ হয়ে আসবে মিশ্রণটি আর কিছু বাদামি তলানি পড়ে থাকবে বোতলের তলায়। বোতলের মাঝে আসলে কি ধরণের বিক্রিয়া ঘটে?

স্টিভ স্প্যাংলার সায়েন্স, একটি বিজ্ঞানধর্মী ব্লগের ব্যাখ্যা অনুযায়ী, তরল এবং তলানি আলাদা হয়ে যায় কারণ কোকের ফসফরিক এসিড এবং দুধের মাঝে বিক্রিয়া। ফসফরিক এসিডের অণুগুলো দুধের অণুর সাথে আটকে যায়, যাতে এর ওজন যায় বেড়ে এবং তরল থেকে আলাদা হয়ে তলানি হিসেবে পড়ে। বাকি হালকা তরল ওপরে থেকে যায় স্বচ্ছ হয়ে।

এই এক্সপেরিমেন্টের ভিডিও ইউটিউবে প্রথম দেখা যায় জানুয়ারিতে, কিন্তু এই সপ্তাহে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৩.৮ মিলিয়ন বারেরও বেশি দেখা হয়েছে এই ভিডিওটি।

মূল: Dominique Mosbergen, Huffington Post

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ