অপর্ণা সেনের ছবিতে দাদীজান ওয়াহিদা রহমান

67719_apornaবিনোদন প্রতিবেদক : অপর্ণা সেন রোমিও-জুলিয়েটের আধুনিক সংস্করণ তৈরিতে হাত দিয়েছেন। ‘আরশিনগর’ নামের এ ছবিতে তারকা সমাবেশ ঘটতে চলেছে। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হলো, ছবির খানদানি মুসলিম মহিলা তথা দাদীজানের চরিত্রে অভিনয় করছেন অতীত যুগের বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী ওয়াহিদা রহমান। অবশ্য অপর্ণা সেনের ‘১৫ পার্ক এভিনিউ’ ছবিতেও ওয়াহিদা অভিনয় করেছিলেন। ছবিটিতে দেব ও ঋত্বিকা ছাড়াও থাকছেন টালিউডের অনেক তারকা। আর অপর্ণার অনুরোধে এ ছবিতে অভিনয় করছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ঋত্বিকার মিউজিক টিচার সেলিম সাবেরের ভূমিকায় অভিনয় করবেন কমলেশ্বর। দেবের মায়ের ভূমিকায় থাকছেন অভিনেত্রী জয়া শীলঘোষ। আর দাদীজানের ছেলে ও মেয়ের ভূমিকায় থাকছেন কৌশিক সেন ও রূপা গাঙ্গুলি। কৌশিকের মেয়েই হবেন ঋত্বিকা। আর রূপার ছেলে হবেন যিশু সেনগুপ্ত। তবে ঋত্বিকার সঙ্গে দেবের জমাটি প্রেমের ক্ষেত্রে প্রিয় দাদীজানের ভূমিকা তো থাকছেই। আর দাদীজানের চরিত্রে রূপদান করতে ওয়াহিদা শুটিংয়ে অংশ নিতে আগামী সপ্তাহেই কলকাতায় আসছেন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার