ব্রাহ্মণবাড়িয়ায় সুন্দরী তরুণীর ভ্যানিটি ব্যাগে ইয়াবা!

bag yabaব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পিস ইয়াবাসহ প্রিয়াংকা চৌধুরী নামে এক সুন্দরী তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের মধ্যপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। আটক হওয়া তরুণী পেশাদার ইয়াবা ব্যবসায়ী ও প্রতারক বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, মধ্যপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ রেন্ট-এ-কারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। তিনি গাড়ি ভাড়া করে ইয়াবা নিয়ে দূরে কোথাও যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রিয়াংকা আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা আব্বাস চৌধুরীর মেয়ে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে প্রতারণা ও মামলায় ফাঁসিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা আদায় ও হয়রানির অভিযোগ রয়েছে। প্রিয়াংকার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার