,

রংপুরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতায় রংপুর মহানগরসহ বিভাগের ৮ জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের চ্যাম্পিয়ন দলের ২৭০ জন প্রতিযোগিত অংশ নেয়। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে দিনাজপুর সরকারী কলেজ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ পায়। বিকেলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। এ সময় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা