মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পাওয়া টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার : থানায় অভিযোগ

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বনি আমিন শাহ নামে এক ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গিয়ে নানভাবে হুমকির শিকার হচ্ছেন। এমনকি মারপিটও করার অভিযোগ ওঠেছে। মারপিটের এক পর্যায়ে জোর করে ফাকা ষ্ট্যাাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ ওঠেছে। অভিযোগে জানা যায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার আলহাজ্ব মাওলানা মোফাজ্জল হোসেন শাহের ছেলে বনি আমিন শাহ কাঠ ফার্ণিচারের ব্যবসা করে আসছেন।

তিনি বদরগঞ্জের সিও রোডস্থ মেসার্স আলহাজ্ব ফার্নিচার নামক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ফর্নিচার তৈরির মালামাল সরবরাহ করে থাকেন। রংপুর নগরীর কেরানিপাড়াস্থ পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন স্থানে ব্যবসা করেন কুড়িগ্রামের উলিপুর হাতিয়ার রাব্বিকুল ইসলাম। এই রাব্বিকুল বনি আমিন শাহের কাছ থেকে ফার্নিচার চাইলে তার সাথে ফার্নিচারের ব্যবসা করে যান। সে মাল নিয়ে যায় বিক্রি করে পরিশোধ করতে থাকে। এভাবে অভিযুক্ত রাব্বি কুল ৮৩ লাখ ৭৯ হাজার টাকার ফার্নিটার গ্রহণ করে। এর মধ্যে পরিশোধ করে ৪২ লাখ টাকা।

অবশিষ্ট ৪১লাখ ৭৯ হাজার টাকা বকেয়া থাকে। এই বকেয়া থাকার পর আসামী কয়েকজনের স্বাক্ষী মোকাবেলায় টাকা দেয়ার অঙ্গীকার করে এবং পর পর ৪টি চেক প্রদান করেন। এর পর তিনি আবারও ফার্নিচার দেন। এক পর্যায়ে অভিযুক্ত ব্যবসা বন্ধ করে দেয়। টাকা চাইলে সে সময়ক্ষেপন করে। গত ১৭/২/২০ ইং তারিখে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে টাকা চাইলে অপেক্ষা করতে বলে। বাদী স্ত্রীসহ অপেক্ষা করতে থাকে। সে তাকে টাকা না দিয়ে আত্মগোপন করতে থাকে।

আবার একই দিন ওই রাতে আসামীসহ অজ্ঞাত নামা কয়েকজন ব্যক্তি নিয়ে ব্যবসা প্রতিষ্টানে আসে। তারা গালিগালাজ করে এবং মারপিট করে। পরে ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে যায়। এ ব্যাপারে রংপুর কোতয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। থানায় অভিযোগ দেয়ার পরে আসামী পক্ষ তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে সে কোতয়ালি থানায় একটি জিডি করেছেন।আরপিএমপি কোতয়ালী থানার ওসি জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন