মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্রাকের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

news-image

রংপুর ব্যুরো : ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্রাকের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুর জেলা শিশু একডেমিতে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম,অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবদের সম্পৃক্ত করণে ইতিবাচক ভ‚মিকা (৭ম ও ৮ম শ্রেণি), সাইবার বুলিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবদের সম্পৃক্ত করণে ইতিবাচক ভ‚মিকা (৯ম ও ১০ম শ্রেণি) ও যৌন হয়রানি, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষ ও যুবদের সম্পৃক্ত করণে ইতিবাচক ভ‚মিকা (৯ম ও ১০ম শ্রেণি)।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রংপুর আঞ্চলিক প্রতিনিধি মাধুরী সূত্রধর, ব্রাকের জেন্ডার জাস্টিজ এন্ড ডাইভারসিটি কর্মসূচির রংপুর ডিভিশনাল ম্যানেজার সেলিনা বেগম, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির রংপুর জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ এবং রংপুর সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আবদুল মোতালেব প্রমুখ।

উল্লেখ্য, নারী ও শিশুদের প্রতি নির্যাতন কমাতে পুরুষ এবং যুবদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে ব্রাক ২০১৬-২০২০ বছরের জন্য প্রাতিষ্ঠানিক ও কর্মসূচি পর্যায়ে বিভিন্ন কর্মকৌশল গ্রহণ করেছে। যারই অংশ হিসেবে আন্তর্জাতিক নারী দিবস বৃহৎভাবে উদযাপনের অংশ হিসেবে এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন