,

রংপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি গঠন

news-image

রংপুর ব্যুরো : বাসদ (মার্কসবাদী) জেলা কার্যালয়ে আজ শনিবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রংপুর মহানগর কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠক সাজু বাসফোর সভাপতিত্বে উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ছাত্রনেতা মাসুদ রানা, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সদস্য আহসানুল আরেফীন তিতু।

কাউন্সিল শেষে সাজু বাসফোরকে আহবায়ক করে ১১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা বলেন, পরাধীন দেশের শাসকগোষ্ঠী জনগণকে শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য শিক্ষাকে বেসরকারীকরণ ও বাণিজ্যিকী করণের চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে লড়াই করেছে এদেশের ছাত্রসমাজ।

স্বপ্ন ছিলো দেশ স্বাধীন হলে প্রত্যেকটা মানুষের শিক্ষার অধিকার নিশ্চিত হবে। কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীন দেশের শাসকগোষ্ঠী পরাধীন দেশের সরকারকেও হার মানিয়েছে। শিক্ষা এখন বাজারী পণ্য। পরিকল্পিতভাবে সিলেবাস থেকে মনুষ্যত্ব, মূল্যবোধ, মানবিকতার উপাদান বাতিল করা হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার লড়াই করছে। তিনি নবগঠিত কমিটিকে সেই লড়াইয়ে জোড়ালো ভূমিকা রাখার আহবান করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা