নাসিরনগরের কুখ্যাত ডাকাত রামধন ও জাবেদ গ্রেফতার

photo-300x249ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও রাস্তায় ডাকাতির হোতা কুখ্যাত ডাকাত পিচ্চি রামধন ও জাবেদকে গ্রেফতার করছে নাসিরনগর থানা পুলিশ। শুক্রবার রামধনকে বাড়ি এবং জাবেদকে নাসিরনগর থেকে গ্রেফতার করে। জানা গেছে, নাসিরনগর সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের রাজকুমারের ছেলে রামধন ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়াজান মিয়ার ছেলে জাবেদ মিয়া(২৫)কে গ্রেফতার করে পুলিশ । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, রামধন ও জাবেদ বাহিণী দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি ডাকাতির মত জঘন্যতম কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্ঠা চলছে। থানা বসে কথা হয় রামধনের সাথে। রামধন জানায়, সে আগে রিক্সা চালাত। জাবেদ তাকে এই রাস্তায় নিয়ে আসে। দুই- তিনটি  ডাকাতির কাজ করার পর দেখল ভাল আয় হয়। তখন থেকেই নিয়মিত জাবেদের সাথে ডাকাতি করে। তাদের দলে মোট কয়জন লোক রয়েছে জানতে চাইলে রামধন জানান ৬ জন। তবে বড় কাজের সময় লোক সংখ্যা আরো বারে। মামলার গোপনীয়তার স্বার্থে বাকীদের নাম জানা যায়নি। তাদের টিম লিডার কে? জানতে চাইলে রামধন জানান জাবেদ। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার