বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরচালিত বিমানের বিশ্বভ্রমণ শুরু

index7আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটের উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে বিশ্বভ্রমণ শুরু করেছে সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস-টু।
আজ সোমবার বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, আগামী পাঁচ মাসে এ বিমানটি ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। এর মধ্যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরও অতিক্রম করবে বিমানটি।
বিমানটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে। এ সময় বিশ্রাম ও বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ ছাড়া পরিবেশবান্ধব এ প্রযুক্তির প্রচারও চালানো হবে এসব জায়গায়।
সৌরচালিত এ বিমানের পাইলট আন্দ্রে বোর্শবার্গ। তিনি আরেক পাইলট বারট্রান্ড পিকার্ডের সঙ্গে ভাগাভাগি করে এ দায়িত্ব পালন করবেন। আবুধাবি থেকে যাত্রা শুরুর আগে পাইলট আন্দ্রে বোর্শবার্গ বলেন, ‘আমাদের এ উড়োজাহাজটি অত্যন্ত বিশেষ ধরনের এবং এটি আমাদের বড় বড় মহাসাগর পাড়ি দিতে সহায়তা করবে।’

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক