,

কর্মক্ষেত্রে সুস্থ থাকতে হলে…

be931d37c4ff21b7e2b41aad14b8ad0e-officeলাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন নানা ঝক্কি-ঝামেলা সামলে অফিসে ঢোকার পর আট থেকে দশ ঘণ্টা সেখানেই কাটাতে হয়। কিন্তু সারা দিন যদি কম্পিউটারের মনিটরে চোখ রেখে অলসভাবে সময় কাটান, তাহলে আপনার শরীরে তার বিরূপ প্রভাব পড়তে পারে। কর্মক্ষেত্রে অস্বাস্থ্যকর জীবন-যাপন পদ্ধতি নানা সমস্যার জন্ম দেয়। পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হয়। কর্মক্ষেত্রে সুস্থ থাকাটা খুব জরুরি। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে কর্মক্ষেত্রে সুস্থ থাকার কয়েকটি উপায় বাতলে দেওয়া হয়েছে।



কাজে বিরতি নিন

একটানা কাজ না করে কাজের মধ্যে বিরতি নিন। বিরতির সময়টাতে হাঁটাহাঁটি করতে পারেন। একটানা চেয়ারে বসে কাজ করলে আপনার মাংসপেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।



হালকা ব্যায়াম করুন

অফিসে শুধু রোবটের মতো কাজ করে যাবেন না। অফিসে করার মতো অনেক শরীরচর্চা আছে। সেসব জেনে নিয়ে কাজের ফাঁকে ফাঁকে করার চেষ্টা করুন।



লিফট নয়, সিঁড়ি

লিফট কিংবা চলন্ত সিঁড়িকে ভুলে যান। অফিস থেকে যতবার বের হবেন ও ঢুকবেন, ততবার সিঁড়ি ব্যবহার করে ওঠা-নামা করার চেষ্টা করুন।



ভারী খাবারের মাঝে হালকা খাবার নয়

ভারী খাবার খাওয়ার আগে হালকা খাবার গ্রহণের অভ্যাস থাকলে তা থেকে বের হয়ে আসুন। কোনোভাবেই যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, তাহলে ফলমূল এবং কম ক্যালরিযুক্ত দুধ বা ঘোলজাতীয় তরল খেতে পারেন।



দম নিয়ন্ত্রণ করে ব্যায়াম

দম নিয়ন্ত্রণ করে ব্যায়াম করতে পারেন। ডেস্কে বসেই তা করতে পারেন আপনি। যেমন—পাঁচ সেকেন্ড দম নিন এবং পরবর্তী পাঁচ সেকেন্ড দম ধরে রাখুন। এরপর ধীরে ধীরে দম ছাড়ুন। পুরো প্রক্রিয়ায় আপনার শ্বাস-প্রশ্বাসের ওপর পূর্ণ মনোযোগ ধরে রাখুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ