বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ রোধে সেভ দ্য চিলড্রেনের পাশে অনন্ত জলিল

a4d5ddb2bd629edcb9581b362ec43ba7-Anantoবিনোদন প্রতিবেদক : বাংলাদেশে ১৯৭০ সাল থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন। বর্তমানে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি সেভ দ্য চিলড্রেনের আগ্রহ এবং প্রস্তাবে সাড়া দিয়ে গণসচেতনতামূলক এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিল।

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘সেভ দ্য চিলড্রেন একটি আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান, যারা অনেক বছর ধরে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ সফলতার সঙ্গে করে আসছে। সেভ দ্য চিলড্রেন এখন বাল্যবিবাহ নিয়ে কাজ করছে। তারা তাদের কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে আলোচনা করার পরপরই নিজেকে সচেতনতামূলক এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করি।’

অনন্ত জলিল এও বলেন, ‘সেভ দ্য চিলড্রেনের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং সফলতা কামনা করি। আমি আশা করব, শুধু সেভ দ্য চিলড্রেন না, সেভ দ্য চিলড্রেনের সঙ্গে আমরা সবাই মিলে বাল্যবিবাহকে রোধ করব।’

এদিকে সেভ দ্য চিলড্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের এক-তৃতীয়াংশ মেয়ের ১৫ বছর বয়সে বিয়ে হয়, যা পরিবার, সমাজ ও দেশের জন্য হুমকি। বাল্যবিবাহের মূল কারণ অশিক্ষা, দরিদ্রতা এবং সচেতনতার অভাব। সেভ দ্য চিলড্রেন এই পরিস্থিতির উন্নয়নের জন্য কাজ করছে। আর এই কার্যক্রমকে সুদূরপ্রসারী করতে এর সঙ্গে একজন তারকার সম্পৃক্ততা খুবই প্রয়োজন ছিল। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই অনন্ত জলিল এই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। তিনি কেবল একজন তারকাই নন, সমাজসেবামূলক কার্যক্রমের মনোভাব আছে তাঁর ভেতর।

বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য বরিশাল বিভাগ থেকে কার্যক্রম শুরু করবে সেভ দ্য চিলড্রেন। বাল্যবিবাহ নিয়ে অনন্ত জলিলের দেওয়া একটি ভিডিও বার্তা বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হবে। ভিডিও বার্তাটি সেভ দ্য চিলড্রেনের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা