মাত্র ২ মিনিটে মোবাইল চার্জ হবে!

news-image

অনলাইন ডেস্ক : স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো ব্যাটারি। ফোনের ব্যাটারি অচল তো সব কাজ পণ্ড। আবার ব্যাটারির সামান্য ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। আবার অনেক সময় স্বাভাবিকের চেয়ে ফোন চার্জ হতে বেশি সময় লাগে। তবে সেই সমস্যার সমাধানে দারুণ উপায় উদ্ভাবন করেছেন গবেষকেরা।

সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা পরবর্তী প্রজন্মের উপযোগী শক্তি সংরক্ষণ (এনার্জি স্টোরেজ) প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে দ্রুতগতিতে চার্জ দিয়ে তা দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।

গবেষকেদের উদ্ভাবিত এ প্রযুক্তি প্রমাণের ধারণার পর্যায়ে থাকা অবস্থায় দারুণ সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে।

নতুন এ প্রযুক্তির মাধ্যমে মাত্র ২ মিনিটেই স্মার্টফোন পুরোপুরি চার্জ হয়ে যাবে।

গবেষণা প্রবন্ধের লেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক ঝুয়াংনান লি বলেছেন, ‘আমাদের নতুন সুপার ক্যাপাসিটর পরবর্তী প্রজন্মের শক্তি সংরক্ষণ প্রযুক্তির হিসেবে বর্তমান ব্যাটারি প্রযুক্তির প্রতিস্থাপন বা এর পাশাপাশি ব্যবহার করা হতে পারে। এতে ব্যবহারকারী আরও শক্তি সঙ্গে রাখতে পারবেন।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার