সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেড কাটলেটে জমুক বিকেলের আড্ডা

news-image

অনলাইন ডেস্ক : বিকেলের ঘরোয়া আড্ডা বা অতিথি আপ্যায়ন; সবসময়ই চাই নতুন নতুন খাবার। সেই সঙ্গে হতে হবে চটজলদি!

এত ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না কিছু করার। তাই শেষ ভরসা হয় রেস্তোরাঁগুলো। তবে রেস্তোরাঁর খাবারের মানের প্রশ্ন থেকেই যায়।

আর তাই বাড়িতেই চটজলদি ব্রেড কাটলেট বানিয়ে আজই খুশি করুন প্রিয় মানুষকে। ঘরে থাকা উপকরণে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এটি। আপনার জন্য রইল ব্রেড কাটলেটের রেসিপিটি-

উপকরণ: পাউরুটির স্লাইস ৮ থেকে ১০টি, পেঁয়াজ কুচি ১ কাপ, সেদ্ধ আলু ১ কাপ, মটরশুঁটি হাফ কাপ, কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ময়দা ২ টেবিল চামচ, লেবুর রস হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, তেল ভাজার জন্য।

প্রণালী: একটা বড় বাটিতে পাউরুটি এবং সেদ্ধ আলু নিয়ে ভালো করে মেশান। এবার এতে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। এখান থেকে অল্প অল্প করে নিয়ে কাটলেটের মতো বানিয়ে ফেলুন। কড়াইতে তেল গরম করে নিন। অল্প আঁচে লালচে বাদামি করে কাটলেট ভেজে তুলুন। পছন্দ মতো লেটুস, শশা, টমেটো দিয়ে সাজিয়ে নিন। যে কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার ব্রেড কাটলেট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী