,

অভিনয়ে কুমার বিশ্বজিৎ এর ছেলে

5247_1বিনোদন প্রতিবেদক : বাবা গান করেন ছেলের টানও সঙ্গীতের প্রতি। কিন্তু হুট করেই নাম লেখালেন অভিনয়ে। বলছিলাম শিশু শিল্পী নিবিড়কুমারের কথা। তিনি জনপ্রিয় সঙ্গীত তারকা কুমার বিশ্বজিৎ-এর ছেলে।

প্রসূণ রহমান পরিচালিত 'সুতপার ঠিকানা'য় অভিনয় করেন নিবিড়। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে প্রকাশিত হয় 'সুতপার ঠিকানা'র অডিও অ্যালবাম। লেজার ভিশনের ব্যানার থেকে প্রকাশিত এ অডিও অ্যালবামের প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন বাবা ছেলে দুজনই।

কুমার বিশ্বজিৎ নিজের ছেলে নিবিড়ের অভিনয় প্রসঙ্গে বলেন, 'এটাই নিবিড়ের প্রথম ফিল্মে অভিনয়। বোধ হয় এটাই তার শেষ ফিল্মও। কারণ নিবিড়ের আগ্রহ সঙ্গীতে, অভিনয়ে নয়।'

নিবিড় বলেন, 'আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন ভাল কাজ করে যেতে পারি।'

উল্লেখ্য অডিও অ্যালবামে গান থাকছে মোট ছয়টি। গানগুলোর সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। গেয়েছেন চন্দনা মজুমদার, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, কনা ও কিশোর। ছয়টি গানের মধ্যে পাঁচটি লিখেছেন প্রসূন রহমান, অন্যটি রাধারমণের। আসছে মা দিবসে মুক্তি পাবে সুতপার ঠিকানা। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম ও নিবিড় কুমার।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর