সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস, ভ্যালেন্টাইন্স ডে’তে সাবধান

news-image

লাইফস্টাইল ডেস্ক : ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর, প্রেমের পদ্যটাই। বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকে চাই।’ ভ্যালেসটাইন্স ডে বা বিশ্ব ভালবাসা দিবসে অনেকেই হয়ে যেতে পারেন কবীর সুমনের গাওয়া এ গানের মতোই রোম্যান্টিক। তবে ঠোঁটে ঠোঁট রাখার আগে সাবধান, চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন দিয়েছে এমন সতর্ক বার্তা। কলকাতার বেলভিউ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ সতর্ক বার্তা দিয়েছে।

ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি,কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনাভাইরাস।

তিনি আরও জানান, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে পানি পড়ে। কোনোভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় বিশ্ব ভালোবাসা দিবসে সাবধান থাকতে বলছেন তিনি।

তার কথায়,ভালোবাসা দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পরুন। আর ভুলেও প্রিয়জনকে চুমু নয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই যদি যান, তবে ডাক্তার সুদীপ্তের পরামর্শ, করোনাভাইরাস আক্রমণ করলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এই ভাইরাস ট্রিটমেন্ট করার নির্দিষ্ট কোনো ওষুধ নেই। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে