,

একটি মহল নারী অগ্রযাত্রা ব্যাহত করতে ভুল ব্যাখ্যা দেয় -মোকতাদির চৌধুরী

1আমিরজাদা চৌধুরী : আর্ন্তজাতিক নারী দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দু-দিন ব্যাপী নারী মেলা শুরু হয়েছে আজ রোববার। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সাঈদ কুতুব, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো: হেলাল উদ্দিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ড: আশরাফুল আলম,ইউপিজিপি ও ইউজেডজিপি’র উইম্যান এ্যামপাওয়ারমেন্ট অফিসার আজিজুল হক সরকার,জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি মমতাজ বাশার প্রমুখ। মেলায় কর্ম উদ্যোগী নারীদের নিজেদের তৈরী নানা পন্য সামগ্রীর ২০টি ষ্টল রয়েছে। আর্ন্তজাতিক নারী দিবস পালনে ইউপিজিপি ও ইউজেডজিপি’র সহায়তায় প্রতিষ্ঠিত নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এবারই প্রথম ব্রাহ্মণবাড়িয়ায় এধরনের মেলার আয়োজন হয়েছে। জাতীয় সঙ্গীত এবং কবি নজরুল ইসলামের জাগো নারী জাগো সঙ্গীতের মধ্যে দিয়ে মেলার উদ্ধোধন করা হয়। সঙ্গীত পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুনাক সুলতানা পারভীন ও তার দল।

B.Baria Narimela pic-2এরপরই নারী বিষয়ক কবিতা আবৃত্তি করেন দৃষ্টি প্রতিবন্ধী দু-সহোদারা মহুয়া রহমান রুবা ও অন্তরা রহমান টুংটাং,রোকেয়া দস্তগীর ও নারী উন্নয়ন ফোরাম সদস্য হাফসা বেগম। পরে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি উবায়দুল মোকতাদির চৌধুরী তার বক্তৃতায় বলেন- বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শিক্ষাসহ সর্বক্ষেত্রে সরকার নারীদের উন্নয়নে বহু পদক্ষেপ নিয়েছে। এরই ফলশ্রুতিতে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু কথিত মৌলানারা নারী উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা দেয়। তারা নারী অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। তিনি এধরনের মৌলানাদের কোরান ও হাদিসে মহিলাদের অধিকার সম্পর্কে কি বলা আছে তা পাঠ করার পরামর্শ দেন। পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। মেলায় বিপুল দর্শক সমাগম হয়।

3

 

 
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ