,

ডলারের ‍মূল্যবৃদ্ধিতে এক সপ্তাহে সর্বনিম্ন অবস্থায় স্বর্ণের দাম

gold_2329297fআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলার ও শেয়ারের দাম বাড়ায় স্বর্ণের বিনিয়োগ চাহিদা কমছে। এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে।

পাশাপাশি রুপার দামও দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি কমে যায়।

সিঙ্গাপুরে তাত্ক্ষণিক সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম গত সপ্তাহে দশমিক ৯ শতাংশ কমে লেনদেন হয় ১ হাজার ১৯৫ ডলার ৫০ সেন্টে, যা ২৪ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। স্থানীয় সময় ১০টা ৩৮ মিনিটে এ দর ছিল ১ হাজার ২০০ ডলার ৩০ সেন্ট। সোমবার ধাতুটির দাম কমেছে দশমিক ৫ শতাংশ। ব্লুমবার্গ ডলার স্পট ইনডেক্স ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হংকংভিত্তিক প্রতিষ্ঠান এগ্রোনট সিকিউরিটিজ এশিয়া লিমিটেডের বিশেষজ্ঞ হেলেন জানান, ডলারের শক্তিশালী অবস্থান ও ইকুইটির মান বৃদ্ধিতে গত মঙ্গলবার স্বর্ণের দরপতন হয়।

নিউইয়র্কের কোমেক্সে আগামী এপ্রিলে সরবরাহের জন্য প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে লেনদেন হয় ১ হাজার ১৯৯ ডলার ২০ সেন্টে। এছাড়া তাত্ক্ষণিক সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স রুপার দাম ১ শতাংশ কমে দাঁড়ায় ১৬ ডলার ২৩ সেন্ট। একপর্যায়ে ধাতুটির দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমে নামে ১৬ ডলার ১ সেন্টে, যা ৫ জানুয়ারির পর সবচেয়ে কম। স্পট মার্কেটে প্রতি আউন্স প্লাটিনামের দাম দশমিক ৮ শতাংশ কমে নামে ১ হাজার ১৮১ ডলার ১৩ সেন্টে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর