,

ময়লার স্তূপে মিলল শতাধিক বাংলাদেশি পাসপোর্ট

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দামানসারার এমপিআর সিটি মলের একটি রেস্টুরেন্টের পাশের ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় শতাধিক বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে।

সোমবার সকালে বাংলাদেশি শরিফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে ময়লার স্তূপ থেকে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় ব্যাগের ভেতর ৯০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায় বলে জানান।

পাসপোর্ট পাওয়ার সাথে সাথে শরিফুল আলম পাসপোর্ট গুলো বাংলাদেশ হাইকমিশনে নিয়ে গেলেন প্রথমে পাসপোর্ট গুলো নিতে অস্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর পর অনেক কথা বলার এক পর্যায়ে একটি লিখিত আকারে আবেদনের মাধ্যমে জমা নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে পরিত্যক্ত শতাধিক পাসপোর্টে কোন ভিসা পাওয়া না গেলেও বিগত দিনে মালয়েশিয়ায় সরকারের দেওয়া বৈধ প্রকল্পের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং মালয়েশিয়া অভিবাসন বিভাগের কাগজপত্র ছিলো।

মালয়েশিয়া প্রবাসী শরিফুল আলম এই প্রতিবেদককে জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় একজন নাগরিক রেস্টুরেন্টের ময়লা ফেলার নির্দিষ্ট একটি ড্রামে একটি ব্যাগ ভর্তি কিছু ফেলে যাওয়ার সময় একজন বাংলাদেশী দেখতে পায়। এ সময় ঐ বাংলাদেশি আরেক বাংলাদেশি শরিফুল আলমকে জানায়।

এ সংবাদ রোববার রাতে জানালে সোমবার সকালে ঐ ময়লা ড্রামের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে। এ সময় কৌতুহল জাগলে ব্যাগটি খুলে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।

এ ব্যাপারে জানতে বাংলাদেশ হাইকমিশনের শ্রম সচিব (২) হেদায়েতুল ইসলাম মন্ডলের কাছে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা