,

সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

news-image

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেদ্দার হাই আল সামির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের কামাল উদ্দীনের ছেলে শাকিল মিয়া, নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর কচিকাটা গ্রামের কাজল মিয়ার ছেলে কাউসার মিয়া ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফরহাত আলীর ছেলে আল-আমিন।

জানা গেছে, জেদ্দা সিটি করপোরেশনের ময়লা পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হলে গাড়ির সামনে থাকা বাংলাদেশি চালক এবং অপর দুই পরিচ্ছন্নতাকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।

সূত্রমতে, তারা সবাই জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত ছিলেন।নিহত আল-আমিনের চাচাত ভাই শাহজাহান জানান, আল-আমিন গাড়ির চালক ছিলেন। অপর দুইজন গাড়িতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, তিন বছর আগে তার চাচাত ভাই আল-আমিন সৌদি আরব পাড়ি জমান ভাগ্য পরিবর্তনের আশায়। আগামী ১০ ফেব্রুয়ারি দেশে যাওয়ার কথা ছিল কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ভেসে গেল। দেশের বাড়িতে মা-বাবা আছেন।

এদিকে নিহত শাকিলের ফুফাত ভাই রোমেল জানান, তার মামাত ভাইয়ের সন্তান-সন্ততি নেই।নিহতদের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা