সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেলের সঙ্গে ভেকু মেশিনের (ট্রেজার) ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নবাবগঞ্জ উপজেলার ওসমান গনি (৩০), সুজন (৩৫) ও একই এলাকার বিপ্লব হোসেন (৩০)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক নবাবগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে জোলাগাড়ি নামক স্থানে রাস্তায় একটি কালভার্ট নির্মাণ কাজে নিয়োজিত ভেকু ট্রেজার মেশিন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়। এ সময় আহত অবস্থায় এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তিনিও মারা যান।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে