বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাস কার্গো মুখোমুখি সংঘর্ষে আহত 6  আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ 

news-image
রংপুর ব্যুরো : রংপুর মহানগরীর দমদমায় ফাইভ স্টার মোড়ে আজ বুধবার সকালে মহাসড়কের ওপরযাত্রীবাহী বাস ও কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ঢাকার সাথে রংপুরের  ৬ জেলার সড়ক যোগাযোগ আড়াই ঘণ্টা বন্ধ থাকে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি  রোকনুজ্জামান  জানান, আজ সকাল সাড়ে আটটায় সৈয়দপুর থেকে বরিশাল গামী তুহিন পরিবহনের একটি বাস ( ঢাকা থেকে ছেড়ে আসা এ এইচ খান কার্গো  কার্গো ট্রাকের সাথে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির চালক চালকসহ ৬জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
দুর্ঘটনার পরপরই ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকার সাথে রংপুর লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বেলা ১১ টায় পরিস্থিতি সামলে নিয়ে পুলিশ ওই সড়কে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে।

এ জাতীয় আরও খবর

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা

ট্রফি চেটে আলোচনায় ইয়ামালের ছোট ভাই