,

স্মার্টফোন বিক্রিতে অ্যাপল আবার শীর্ষে

images (1)প্রযুক্তি ডেস্ক : গত তিন বছরের মধ্যে এবারই প্রথম স্মার্টফোন বিক্রির দিক দিয়ে স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে অ্যাপল। গত বছরের চতুর্থ প্রান্তিকের হিসাব অনুযায়ী অ্যাপল ৭ কোটি ৪৮৩ লাখ এবং একই সময়ে স্যামসাং ৭ কোটি ৩০৩টি স্মার্টফোন বিক্রি করেছে। ২০১১ সালের পর এবারই প্রথম স্মার্টফোন বিক্রির দিক দিয়ে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল।

চতুর্থ প্রান্তিকে অ্যাপলের আইফোন বিক্রির পরিমাণ বেড়ে যায়। যার ফলে এগিয়ে যায় অ্যাপল। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে। গত বছরের শেষের দিকে অ্যাপলের বড় পর্দার আইফোন ৬ এবং ৬ প্লাস বাজারে আসার পর দারুণভাবে বিক্রি শুরু হয়। শুরুর দিকে প্রথম প্রান্তিকে অ্যাপল নতুন আইফোন বিক্রি করে আয় করে ১ হাজার ৮০০ কোটি ডলার। চতুর্থ প্রান্তিকে এসে অ্যাপলের বিক্রি বেড়ে হয় প্রায় ৪৯ শতাংশ আর স্যামসাংয়ের হয় মাত্র ১২ শতাংশ।

গার্টনারের প্রধান গবেষক আনসুল গুপ্ত বলেন, গত বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং নানাভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে ক্রমাগত নানা ধরনের এবং বিভিন্ন মডেলের স্মার্টফোন উন্মুক্ত করেও এ কাজে সফল হতে পারছিল না। অন্যদিকে নিজেদের নতুন আইফোনের সাহায্যে এগিয়ে যাচ্ছে অ্যাপল।

অ্যাপল এবং স্যামসাং ছাড়া কম দামি চীনের তৈরি জিওমি, হুয়াইয়ের বাজারও বাড়ছে বলেও জানা গেছে। তবে আবারও বিক্রির দিক দিয়ে শীর্ষ স্থানটি ধরে রাখার ব্যাপারে কাজ করে যাচ্ছে স্যামসাং। ইতিমধ্যে গ্যালাক্সি এস সিরিজের নতুন কয়েকটি মডেলের স্মার্টফোনও বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর