,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করল ভারতীয় হ্যাকাররা

news-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট (cu.ac.bd) হ্যাক করেছে ‘Indian Cyber Research and Empower Wing’ নামে একটি হ্যাকার গ্রুপ।তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করা হয়।

সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেইজে লিখে রাখে, ‘TEAM ICREW. Indian Cyber Research and Empower Wing’. “If you think you are advanced than us” your cyber space is nothing infront of indian hackers.”

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বলেন, বিকাল ৪টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডুয়েটের ওয়েবসাইটসহ বাংলাদেশের কয়েকটি ওয়েবসাইট একই সঙ্গে হ্যাক করে ভারতীয় হ্যাকাররা। অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটি আমরা নিয়ন্ত্রণে নিয়েছি।

তিনি আরও বলেন, হ্যাকাররা শুধুমাত্র ইনডেক্স পেইজটা হ্যাক করতে সক্ষম হয়েছিল। দ্রুত আমরা সবকিছু যাচাই করে ওয়েবসাইট খুলে দেব।

বিকেল সাড়ে ৪টার দিকে ওয়েবসাইটটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের নিয়ন্ত্রণে আসার পর সাইটটিতে গিয়ে দেখা যায়, সেখানে বাংলা ও ইংরেজিতে একটি নোটিশ ঝুলিয়ে রাখা হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘রক্ষণাবেক্ষণজনিত কারণে আমাদের ওয়েবসাইটটি বন্ধ। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা