,

উত্তরাঞ্চলের জীবন রেখা তিস্তা বাঁচাতে ভারতকে চুক্তি সম্পাদন করতে হবে : মেনন

news-image

রংপুর ব্যুরো : বাংলাদেশের ওয়ার্কাস পাটির সভাপতি ও সাবেক পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, তিস্তা নিয়ে মানুষ আর কতকাল অপেক্ষা করবে। পশ্চিম বঙ্গের অন্য সকল বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করলেও তিস্তার বেলায় নয় কেন? ভারতের নাগরিকত্ব বিল বিষয়ে সকল দল ও মানুষের মতামত উপেক্ষা করে কেন্দ্র সিদ্ধান্ত নিতে পারলে, তিস্তার চুক্তি সই প্রশ্নে কেন পশ্চিমবঙ্গের উপর চাপিয়ে দেয়া হবে। তাই স্পষ্ট কথা উত্তরাঞ্চলের জীবন রেখা তিস্তা বাঁচাতে ভারতের কেন্দ্রীয় সরকারকেই এই চুক্তি সম্পাদন করতে হবে।
আজ শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরী মাঠে রংপুর বিভাগের গ্যাস সরবরাহসহ ২১ দফা দাবীতে বিভাগীয় দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রাশেদ খান মেনন আরো বলেন, বঙ্গবন্ধু সারা জীবন বৈষম্যের বিরুদ্ধেই লড়েছেন। জন্ম শতবর্ষের ক্ষণ গণণনার প্রাক্কালে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, যদি মুজিব বর্ষে সত্যিকার ভাবে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে হয়, তবে বৈষম্য অবসানে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ। আমি বলবো, বঙ্গবন্ধুকে প্রকৃত সম্মান জানাতে হলে ধনী-গরিবের বৈষম্য কমান, মানুষে-মানুষে বৈষম্য কমান।
তিনি আরও বলেন, রংপুর বিভাগের দারিদ্র ও বৈষম্য কমাতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকলকারখানা গড়ে তুলুন, কৃষকের ফসলের ন্যায্যমূল্য দিন এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। মহান মুক্তিযুদ্ধে তীর ধনুক, বল্লম নিয়ে ক্যানন্টনমেন্ট ঘেরাও রংপুরের মানুষ উন্নয়নে পিছিয়ে রয়েছে। বৈষম্য কমিয়ে রংপুর বিভাগের উন্নয়ন করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির রংপুর জেলার সভাপতি ও পলিটবুরো সদস্য নজরুল ইসলাম হক্কানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, পলিটবুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় সদস্য মোছাদ্দেক হোসেন লাবু, তপন কুমার রায়, রুহুল আলম, অশোক সরকার প্রমুখ। এসময় রংপুর বিভাগের আট জেলা জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গণসংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা