সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন রমজান মাসে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর ব্যুরো : বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাসে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই। কারণ গত গত রমজানে টিসিবিতে তেলের মজুদ ছিল তিন হাজার মেট্রিক টন। এবার আমরা তার চেয়ে প্রায় ২০ গুণ বেশি অর্থাৎ ৫০ হাজার টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

আজ শনিবার দুপুরে রংপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের যে পরিমাণ চিনি আছে, তাতে রমজানে ঘাটতি হবে না। ওই সময় নতুন পেঁয়াজও উঠে যাবে, আবার আমদানিও করা হবে। সব মিলিয়ে রমজানে এসব পণ্যের সংকট হবে না বলে আশা করছি।

বানিজ্যমন্ত্রী আরও বলেন, ভারতে পেঁয়াজের দাম আমাদের দেশের চেয়ে বেশি উঠেছিল। তাই তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টি আমাদের আগে থেকে জানানো উচিত ছিল। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি আমাদের জন্য বড় শিক্ষা। দেশজ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকরা যাতে দাম পান, সে চেষ্টা করব। এনিয়ে কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে। আর সীমান্তের ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটছে। সমস্যা সমাধানে উভয়পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। এসব বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে