,

তাবিথ-ইশরাক আনিসুল হকের কবর জিয়ারত করলেন

news-image

নিজস্ব প্র‌তি‌বেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত ঢাকার দুই সিটির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ শুক্রবার সকালে তাবিথ-ইশরাক বনানী কবরস্থানে আনিসুল হকের কবর জিয়ারত করেন। তার আগে তারা সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও বি‌এন‌পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।

আজ সকাল সাড়ে ১০টায় কোকোর কবর জিয়ারত করার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য সে‌লিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএন‌পি চেয়ারপারস‌নের বি‌শেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক, হা‌বিবুর রহমান হা‌বিব প্রমুখ উপস্থিত ছিলেন।

কোকোর কবর জিয়ারত শেষে তাবিথ-ইশরাক আনিসুল হকের কবর জিয়ারতে যান। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানীসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা