,

জনগণই জবাব দেব ভোট কারচুপি হলে : ইশরাক

news-image

নিউজ ডেস্ক : আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে যদি ভোট কারচুপি হয় তাহলে এর জবাব জনগণ দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রচারণা শুরু করেন ইশরাক। বেলা ১২টা পর্যন্ত ঢাবি এলাকায় প্রচারণা চালাবেন তিনি। সেখান থেকে পরে হাইকোর্ট মাজার গেট সংলগ্ন এলাকায় প্রচারণা চালাবেন্।

পরে বেলা সাড়ে ১২টায়-শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের জুরাইন মাজারের ব্যাংক এশিয়ার সামনে থেকে গণসংযোগ শুরু করে পোস্তগোলা, জুরাইন কবরস্থান, আরসিন গেট, টিঅ্যান্ডটি ও বাংলাদেশ ব্যাংক কলোনি, গেন্ডারিয়া ডিআইটি প্লট, পাইপ রাস্তা, আবু হাজী প্রাইমারি স্কুল হয়ে ৫১ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে এসে গণসংযোগ ও প্রচারণা শেষ হবে।

ইশরাক বলেন, আমরা জনগণের প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে রয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রয়েছি। মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল জনগণ হবে ক্ষমতার মালিক, জনগণ হবে রাষ্ট্রের মালিক। ভোটের দিন যদি ভোট কারচুপির কোনো পরিস্থিতি হয় তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কিভাবে তাদের অধিকার সংরক্ষণ করবে এবং তারা তাদের প্রতিবাদ জানাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সিটি নির্বাচন সুষ্ঠু এবং সাবলীল হবে বলে তিনি আশা করছেন। উনার কথার সঙ্গে আপনি কতটুক একমত পোষণ করছেন জানতে চাইলে ইশরাক বলেন, স্যার খুব আন্তরিক হয়ে কথাটি বলেছেন। আমরা সুস্থ এবং সাবলীল নির্বাচন আশা করি। আশা করছি, তিনি যে কথা বলেছেন যারা নির্বাচনের দায়িত্বে আছেন নির্বাচন কমিশন তারা উনার কথা আমলে নেবেন এবং নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা