,

সিটি নির্বাচন নিয়ে বিকেলে বৈঠকে বসছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী এবং ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে ভোট চাইতে মাঠে নামার জন্যই ২০ দলীয় জোটের এই বৈঠক ডাকা হয়েছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর ২০ দলীয় জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জোটের শরিকরা বিএনপিকে সমর্থন দেয়।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ২০ দলীয় জোটের গত বৈঠকে সবাই বিএনপির প্রার্থীদের সমর্থন জানিয়েছেন। এবার বৃহস্পতিবারের বৈঠকে একটি কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণায় কে কোথায় দায়িত্ব পালন করবেন, সে বিষয় ঠিক করা হবে।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটিতেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি। ঢাকার উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। আর দক্ষিণে (ডিএসসিসি) প্রতিদ্বন্দ্বিতা করছেন ইশরাক হোসেন।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা