সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাসকগোষ্ঠীর লালিত সন্ত্রাসী বাহিনীর হিংস্রতা বেপরোয়া হয়ে উঠছে : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও ভয়ভীতিমুক্ত করার জন্য নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্নিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বর্তমান শাসকগোষ্ঠীর লালিত সন্ত্রাসী বাহিনীর হিংস্রতা যেন ততই বেপরোয়া হয়ে উঠছে। নির্বাচনকে একতরফাভাবে অনুষ্ঠিত করে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে প্রায় প্রতিদিনই বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচারাভিযানে হামলা চালাচ্ছে তারা।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রার্থীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারকেও সরকার মানতে পারছে না। বিএনপির মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থীরা তো বটেই, নিউজ সংগ্রহের জন্য দায়িত্বরত সাংবাদিকরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। দেশে এখন গণতন্ত্র নেই বলে বিনা ভোটেই নির্বাচিত বর্তমান সরকার বিরোধী দল ও মতকে গ্রাহ্য করছে না।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী সিটি করপোরেশন নির্বাচনে গায়ের জোরে ভোটগ্রহণে ইভিএম পদ্ধতি প্রয়োগে অনড় রয়েছে। আজ্ঞাবাহী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের মনোবাঞ্ছা পূরণে সক্রিয় রয়েছেন। তবে জনতার উত্তাল ঢেউয়ের আঘাতে আওয়ামী লীগ সরকারের অন্যায় আচরণ গুঁড়িয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী