,

গোপনে সংসার ভাঙছে ডেটিংঅ্যাপ

news-image

লাইফস্টাইল ডেস্ক : ডেটিংঅ্যাপের কথা অনেকের মুখেই শোনা যায়। আপনি জানেন কী? এই ডেটিংঅ্যাপ সংসার ভাঙছে।

এমনই একটি সাইট অ্যাশলে ম্যাডিসনডটকম। কানাডার ওয়েবসাইট অ্যাশলে ম্যাডিসন প্রতিষ্ঠিত এই সাইটের মূল কাজ হচ্ছে মানুষকে পরকীয়া করার সঙ্গী খুঁজে দেয়া।

একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে তাদের সদস্য হওয়া যায়। এর পর এই ডেটিং সাইড থেকে খুঁজে নিতে পারবেন মনের মতো পরকীয়ার সঙ্গী।

অনলাইনে ক্রমশ বাড়ছে এমন ডেটিং সাইডের সংখ্যা। এসব সাইডের কারণে ক্রমবর্ধমান হারে বাড়ছে পরকীয়া। অনেকেই এসব সাইটের সাহায্যে দাম্পত্য জীবন থেকে বেরিয়ে যাচ্ছে৷ আর তাদের সঙ্গীর সঙ্গে প্রতারণা করছে।

আপনি জেনে অবাক হবেন যে, লাখো মানুষের গন্তব্য এখন ডেটিং ওয়েবসাইটগুলো।

সাম্প্রতিক সময়ে অ্যাশলে ম্যাডিসনডটকমের মতো আরও ডজনখানেক চিটিং ওয়েবসাইট এখন জনপ্রিয়তা পেয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে– এসব সাইট কি ‘বিশ্বাসভঙ্গ’ উৎসাহিত করছে?

এ সম্পর্কে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের সমাজবিজ্ঞানের প্রফেসর পিপার স্কুয়ার্জ সংবাদমাধ্যমকে এ বিষয়ে তার বক্তব্য জানিয়েছে।

তিনি বলেন, কিছু মানুষ তাদের সম্পর্কের বাইরে যৌনতা কামনা করে৷ তবে কীভাবে তা করবে, সে সম্পর্কে কোনো ধারণা করতে পারে না। তাদের কেবল রাস্তা দেখিয়ে দিচ্ছে এসব সাইট।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান