,

গাবতলীতে তাবিথের প্রচারণায় হামলার অভিযোগ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলীতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তাবিথ আউয়ালসহ প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের প্রচারণায় ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের একটি টুকরো তাবিথের শরীরেও লাগে। এতে আহত হন তাবিথসহ কয়েকজন।

উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাবিথ সমর্থকরা।

তাবিথ আউয়াল বলেন, প্রতিপক্ষের লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের প্রচারণায় হামলা করেছে। তারা আমাকে লক্ষ্য করেই হামালা চালায়। একটি ইট আমার শরীরেও এসে পড়ে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এই হামলা চালানো হয়েছে। এভাবে চললে ভোটাররা ভয়ের ম‌ধ্যে থাকবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে প্রচারণা চালাতে চাই। তিনি হামলা থেকে রক্ষা করতে পুলিশের ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

একইসঙ্গে হামলায় জড়িতদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তাবিথ।

বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহ‌মেদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য না‌জিম উ‌দ্দিন আলম, ৯ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী সাইদুল ইসলামসহ বিএন‌পি, অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা এ সময় উপ‌স্থিত ছি‌লেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা