,

পর্তুগালে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আটক ২

news-image

ইতালি প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে।

গত শনিবার বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুদল।

স্থানীয় সূত্র অনুযায়ী, সংঘর্ষে নিহত ব্যক্তির নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। সংঘর্ষে একই উপজেলার কয়েকজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এদিকে গতকাল রোববার রাত থেকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাশী চালায়। এ সময় তার দুই ছেলেকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়ার দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষ গা ঢাকা দিয়েছে। উক্ত ঘটনায় বাঙ্গালী পাড়ায় গোয়েন্দা নজরদারী ও পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা