বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলুপ্তপ্রায় রাতপেঁচা উদ্ধার

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বিলুপ্তপ্রায় সাদা রঙের একটি রাতপেঁচা উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের খরচন্দা গ্রাম থেকে পেঁচাটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, খরচন্দা গ্রামর বিমল চন্দ্র রায় সন্ধ্যায় তার বাড়ির সামনে একটি তাল গাছ কাটছিলেন। এ সময় তীব্র শীতে জবুথবু অবস্থায় ওই গাছ থেকে পেঁচাটি নিচে পড়ে যায়। সাদা প্রজাতির পেঁচাটির নাম রাতপেঁচা বলে জানিয়েছে স্থানীয়রা।

পেঁচাটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর অনেক মানুষ সেটি দেখতে ভিড় করেন। পরে পেঁচাটি বিমল চন্দ্র রায় নিজ বাড়িতে একটি খাঁচায় রাখেন। সোমবার সকালে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

কাহারোল উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইনলাম বলেন, তীব্র শীত, খাদ্যের অভাব এবং বন-জঙ্গল কেটে ফেলার কারণে পেঁচাটি তাল গাছে আশ্রয় নিয়েছিল। বিমল চন্দ্র রায় পেঁচাটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। রাতপেঁচা আমাদের দেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পেঁচাটি বনে অবমুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা