সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে গুদামে যাচ্ছে ফড়িয়াদের ধান

news-image

রংপুর ব্যুরো : কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের কাছ থেকে ধান না কিনে ট্রলিতে করে গুদামে ঢোকানো হচ্ছে মধ্যস্বত্বভোগী ফড়িয়াদের ধান। ফলে সরকারের মহৎ পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও অনিয়মের কারণে। গতকাল রোববার উলিপুর গুদামে ট্রলি-ট্রলি বোঝাই ধান গুদামে ঢোকানোর দৃশ্য সাংবাদিকদের নজরে আসে।

জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যে কৃষক যেন ভালো মুনাফায় ধান দিতে পারেন সে লক্ষ্যে সারাদেশের মত উলিপুরেও খাদ্য অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে গিয়ে লটারীর ব্যবস্থা করলেও এতে কৃষকের ভাগ্যের চাকা ঘুরছে না। লটারীতে বিজয়ী কৃষকদের কাছ থেকে এক টন করে ধান ক্রয় করা হবে। কিন্তু কৃষকের লটারীর টিকিট এক থেকে দেড় হাজার টাকায় কিনে নিচ্ছেন প্রভাবশালী মহলের আর্শীবাদপুষ্ট ফড়িয়া ব্যবসায়ীরা। এতে সহযোগিতা করছেন খাদ্য বিভাগের দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা। ফলে সরকারের মহৎ উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে ২০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হলেও এ উপজেলায় তা শুরু হয় ১৯ ডিসেম্বর থেকে। উপজেলায় সরকারি ভাবে আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫শ ৬৪ মেঃ টন। এর বিপরীতে এখন পর্যন্ত ৩৯৯টন ধান সংগ্রহ করা হয়েছে।

খাদ্য গুদামের একটি সূত্রে জানা গেছে, প্রভাবশালী মহলের আর্শিবাদপুষ্ট ও গুদাম কর্মকর্তাদের যোগসাজশে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা পাশ্ববর্তী উপজেলা থেকে ট্রলি বোঝাই ধান এনে গুদামে ঢুকাচ্ছেন। রোববার বিকালে উলিপুর খাদ্য গুদামে গিয়ে দেখা যায়, ৮-১০টি ট্রলিতে করে ধান গুদামে ঢুকানো হচ্ছে। এ সময় সেখানে কোন কৃষককে দেখতে পাওয়া যায়নি। ওই সময় সাংবাদিক দেখে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা বিভিন্নভাবে অনুরোধ করে বুঝানোর চেষ্টা করে, এ ধরনের কাজ আর করবেন না। সেখানে উপস্থিত কয়েকজন ব্যবসায়ী এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

খাদ্য গুদাম কর্মকর্তা আমজাদ হোসেনের কাছে গুদামে ৮-১০টি ট্রলি বোঝাই ধানের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে জানাবো। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে জানান, ঘটনার সত্যতা পেয়ে ধান বোঝাই ট্রলিগুলো গুদাম থেকে বের করে দেয়া হয়েছে।

ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হেমন্ত কুমার বর্মনের মুঠোফোনে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে