সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাবিথ-ইশরাক খুশি নির্বাচনের তারিখ পেছানোয়

news-image

নিজস্ব প্রতিবেদক : সরস্বতী পূজোর কথা বিবেচনায় এনে নির্বাচনের তারিখ একদিন পেছানোয় খুশি বিএনপি দলীয় দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং তাবিথ আউয়াল।

নির্বাচনের তারিখ একদিন পেছানোর ঘোষণা নির্বাচন কমিশন দেয়ার পর ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ইশরাক হোসেন ও উত্তর সিটি করপোরেশনের তাবিথ আউয়াল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শনিবার গোপীবাগে নিজের বাসায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, আমি খুশি যে নির্বাচন কমিশন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি যে, যখন তফসিল ঘোষণা করা হয় তখনই বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিলো। তবে যেহেতু এখন সবার দাবির মুখে উনারা সিদ্ধান্তটি নিয়েছেন এবং একদিন পিছিয়ে- তো এটি একটা ভালো পদক্ষেপ হয়েছে।

তিনি বলেন, আমি আশা করছি যে, আমাদের হিন্দু ধর্মালম্বী যারা আছেন তারা হয়ত আরো আনন্দিত হবেন। ভবিষ্যতে যাতে তাদের এই বিষয়গুলো আরো গুরুত্ব সহকারে দেখা হয় সেটাতে আমি জোর দেবো।

আপনি এই তারিখ মেনে নিয়েছেন প্রশ্ন করা হলে ধানের শীষের প্রার্থী বলেন, অবশ্যই মেনে নিয়েছি। এটা তো আমার দাবিই ছিলো। আমি তো দাবি করেছি যে, এটা একদিন হলেও আগানো হোক বা পেছানো হোক। যাই করা হোক পূজোর দিনটা কেনো? এটা তো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান তাদের জন্য। আপনারা জানেন যে, একটা বড় ভোট ব্যাংক রয়েছে, আমাদের পুরান ঢাকায় বিশাল ভোট ব্যাংক রয়েছে। তাদের দাবি ছিলো, তারাও আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন, আমাকে বলছে যে, মিডিয়ার সামনে কথা বলার জন্য। আমি সেটা করেছি।

এদিকে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, আমি খুশি। আমি সাধুবাদ জানাচ্ছি জনগনের পক্ষে বা জনগনের দাবিতে নির্বাচন কমিশন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সেটা উচিত ছিলো আরো আগে নেয়া। আগে না নেয়া বলেই কিন্তু আবারো নির্বাচন কমিশন তার ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, তাদের অযোগ্যতার প্রমাণও আবার দিয়েছেন।

তিনি বলেন, বিগত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা হয়েছিলো তখনই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে সর্তক করে দিয়েছিলাম। উনার একটা তারিখ নির্ধারণ করেছেন যেটা অবশ্যই বির্তক সৃষ্টি করবে। কারণ এই তারিখটা (৩০ জানুয়ারি) আমাদের হিন্দু ধর্মের পূজোর সাথে ক্ল্যাশ করে। বিশেষ করে এই সরস্বতী পূজোটা বিভিন্ন স্কুল সেন্টারে ব্যবহার করে পূজা উদযাপনের জন্য। ওই তারিখ ঘোষণার পর থেকে বিভিন্ন সামাজিক আন্দোলন বলতে পারেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক প্রতিক্রিয়া এসেছিলো। উনার কিন্তু কোনো কিছুই আমলে দেন নাই। এখন যখন উনারা বাধ্য হয়েছেন বিভিন্ন প্রেসারে, দেশে তো এই ব্যাপারে ঐক্য আছে। এখন নির্বাচনটা উনার পিছিয়েছেন।

তাবিথ আশাবাদী এখন সকলের মিলে পরিবর্তনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন হবে ১ ফেব্রুয়ারি।

নির্বাচনের তারিখ পেছানোর পাশপাশি এসএসসি পরীক্ষাও পেছানোর প্রসঙ্গ টেনে তাবিথ বলেন, আমাদের সকল তরুন ছাত্র-ছাত্রীদের বলছি যে, উনাদের এসএসসিও পরীক্ষা পিছিয়ে গেছে। একই সঙ্গে আমি দুঃখ প্রকাশ করছি যে, মনে যদি কোনো কষ্ট এই মর্মে হয়ে থাকে আমাদের নির্বাচনের জন্য, আমি দুঃখিত সেটার জন্য।

তিনি বলেন, ঢাকার উত্তরের বাসীকে বলছি, ১ ফেব্রয়ারি নির্বাচনে লড়াইয়ের জন্য আমি প্রস্তুত। উনারা যেন প্রস্তুত থাকেন। অবশ্যই নিজের ভোট নিজেরা দেবে ভোট কেন্দ্রে গিয়ে। সবাই প্রস্তুতি নিন।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন