সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামা সুন্দরী খাল : মার্চেই হচ্ছে সংস্কার, ১৭০ অবৈধ দখলদার চিহ্নিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর ভিতর দিয়ে প্রবাহিত দখল আর দূষণের শিকার ১২৯ বছরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে রংপুর সেনানিবাসের ঘাঘট নদের শ্যামা সুন্দরীর উৎস মুখ থেকে মাহিগঞ্জ পাটবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার খালের দুই পাশের ১৭০ জন অবৈধ দখলদারকে মধ্যে চিহ্নিত করা হয়েছে। আগামী মার্চ মাস থেকে খালটির সংস্কার কাজ শুরু করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, দখলদারদের বিরুদ্ধে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। চলতি মাসের মধ্যে তাদের দখল করা জায়গা খালি করার নির্দেশ দেয়া হয়েছে। আর খালটি সংস্কারের ব্যয় ভার ধরা হয়েছে একশ কোটি টাকা।

এর আগে, ২০১২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ১২ কিলোমিটার শ্যামা সুন্দরী খাল সংস্কার, খালের ওপর সেতু নির্মাণ ও খননের জন্য তৎকালীন রংপুর পৌরসভা ২৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে। ২৪ কোটি ৮০ লাখ টাকা প্রাক্কলিত মূল্যের কাজ ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। ওই সময়ে খালের কিছু অংশের দুই পাশে বোল্ডার বসানো, খালের দুই পাশে ফুটপাথ নির্মাণ এবং খাল খনন ছাড়াই তিনটি সেতু নির্মাণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নিয়ম-নীতি উপেক্ষা করে কাজ সম্পূর্ণ না করেই বিল তোলে। সেই সময় তৎকালীন সিটি মেয়রের বিরুদ্ধে খালটি সংস্কারে অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ উঠে।

খালটি সংস্কারের বিষয়টি নিশ্চিত করে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর জেলা প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর সহযোগীতায় নগরীর শোভা বর্ধনের জন্য ১৬ কিলোমিটার খালের ১০ কিলোমিটার পর্যন্ত সার্ভে কাজ শেষে হয়েছে।

তিনি আরো বলেন, এই ১০ কিলোমিটারের মধ্যে আমরা ১৭০ জন খাল দখলকারীকে চিহ্নিত করেছি। রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে তাদের চলতি মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি দেয়া হয়েছে। সরিয়ে না নিলে ফেব্রæয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হবে।

এই নির্বাহী প্রকৌশলী আরো জানান, শ্যামা সুন্দরী খাল পুনঃখননের কাজ দুই ভাবে করা হবে। প্রথমত খাল খনন ও প্রটেকটিভ ওয়াল নির্মাণের জন্য ব্যয় হবে প্রায় ৭০ কোটি টাকা। আর খালের দুই ধারে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা রাখলে এর ব্যয় শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর জন্য আমরা যৌথ কমিটিকে পরামর্শক নিয়োগের কথা বলেছি। রংপুর নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খোকসা ঘাঘটের ডান তীর থেকে পাঁচটি বহুতল ভবন উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২০ কোটি মূল্যের প্রায় দেড় একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাম তীরের পাঁচ মিটার সার্ভের কাজ চলছে। এ পর্যন্ত ১৩টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এ মাসের মধ্যে এসব অবধৈ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ প্রসঙ্গে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, শ্যামা সুন্দরী খাল দৃশ্যমান করার জন্য ঘাঘট থেকে মাহিগঞ্জ পাটবাড়ি এই ১০ কিলোমিটার খালের দুই পাশে সার্ভে কাজ সম্পন্ন হয়েছে। আমরা ১৭০ জন খালের জায়গা দখলকারীকে চিঠি দিয়েছি। কোন দখলদারকে ছাড় দেয়া হবে না।

উল্লেখ্য, ১৮৯০ সালে মা ‘শ্যামা সুন্দরী’র নামে খালটি খনন করেছিলেন তৎকালীন জমিদার ও রংপুরের প্রথম পৌর চেয়ারম্যান জানকী বল্লভ সেন। কেল্লাবন্দে ঘাঘট নদ থেকে নগরীর ১৫টি ওয়ার্ডের ভেতর দিয়ে খনন করা হয় খালটি। তখন থেকে ১৯৫০ সাল পর্যন্ত রংপুরের সৌন্দর্য বর্ধনে শ্যামা সুন্দরী খাল অন্যতম ভূমিকায় ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এটি ময়লা আবর্জনা আর বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। বর্তমানে শ্যামা সুন্দরী খালটির জীর্ণদশা। ময়লা, আবর্জনা ও দূষণে বিপর্যস্ত। রংপুরবাসীর খালটি সংস্কারের দাবি দীর্ঘদিনের।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে