,

কেন্দ্রে যেতে ভোটারদের সহ‌যো‌গিতা করবে বিএনপি : তা‌বিথ

news-image

নিজস্ব প্র‌তি‌বেদক : বিএন‌পি নেতাকর্মীরা আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে ভোটারদের নির্ভ‌য়ে ভোট কে‌ন্দ্রে গি‌য়ে ভোট প্রদা‌নে সহ‌যো‌গিতা করবে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। আজ শ‌নিবার সোয়া ১০টার দিকে খিলগাঁও তালতলা এলাকায় গণসং‌যোগকা‌লে তি‌নি এ কথা জানান।

গণসংযোগ করতে খিলগাঁও তালতলা মার্কেট হয়ে মালিবাগ বাজার, আনসার মাঠ হয়ে পূর্ব রামপুরা মেইন গলি, তিতাস রোড হয়ে বনশ্রী, মীরবাগ নতুন রাস্তা, মধুবাগ, টি এন্ড টি কলোনী, মগবাজার বিশাল সেন্টারের গলি থেকে মগবাজার মোড়, ইনসাফ মেডিকেল, দিলু রোড ও বাংলামোটরের দিকে যাচ্ছেন বিএনপির মনোনীত এই মেয়র প্রার্থী।

তা‌বিথ আউয়াল বলেন, ‌‘গণতন্ত্র হরণ করা হ‌য়ে‌ছে। এখন জনগণ ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা ভোটার‌দের সাহস দি‌বে ভোট কে‌ন্দ্রে যে‌তে এবং ভোটা‌রেরা যা‌তে সুশৃঙ্খলভা‌বে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যোগিতা কর‌বে।’

নির্বাচন ক‌মিশনারের ওপর আস্থা নেই জানিয়ে এই মেয়র প্রার্থী ব‌লেন, ‘তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রও আমরা দেখ‌তে চাই নির্বাচন ক‌মিশন কি ক‌রে? সুষ্ঠু নির্বাচন হ‌লে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত ।’

এ সময় তাবিথ আউয়ালের সঙ্গে আছেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবুল হো‌সেন, নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, কাউ‌ন্সিলর প্রার্থী হেলাল ক‌বির হেলু, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর