,

ইসি বিতর্ক সৃষ্টি করেছে পূজার দিনে ভোটের তারিখ ঘোষণা করে : তাবিথ

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, কোনো অভিযোগ আমলে নিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। ইচ্ছাকৃতভাবে পূজার দিনে ভোটের তারিখ ঘোষণা করে ইসি বিতর্ক সৃষ্টি করেছে।

শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

তাবিথ বলেন, ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে তা ৩০ জানুয়ারি আমাদের জন্য বিজয় নিশ্চিত করবে।

তিনি বলেন, ঢাকা শহর মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা ঘাট, ড্রেনেজ, স্যুয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন নগরবাসী। আমরা সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

এর আগে সকাল ১০টায় মোহাম্মপুর বাস স্ট্যান্ড থেকে ৮ম দিনের গণসংযোগ শুরু করে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। গণসংযোগ অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মোহাম্মপুর বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করলে হাজার হাজার মানুষ তাবিথ আউয়ালকে স্বাগত জানান। তারা হাত নেড়ে বিএনপির প্রার্থীকে সমর্থন জানান। এ সময় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ভোটারদের কাছে এলাকার নানা সমস্যা ও অভিযোগ শোনেন এবং নির্বাচিত হলে সব সমস্যা সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা