সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৩

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ডিপজল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাছরাবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক রুবেলের নাম জানা গেছে। বাকিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ডিপজল পরিবহনের একটি নাইট কোচ সৈয়দপুর যাচ্ছিল। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী বহন করে একটি অ্যাম্বুলেন্স রমেক হাসপাতালে আসছিল। এ সময় বাছরাবান্দা এলাকায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক রুবেলসহ দুজন মারা যান। পরে রমেক হাসপাতালে আরও একজন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ডিপজল পরিবহনের নাইট কোচটি জব্দ করা হয়েছে। তবে নাইট কোচের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে