বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর উপকুল ট্রেনের ৬ বগি লাইনচ্যুত

Train Akauraনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের অদূরে আবারো যাত্রীবাহী ট্রেনের চাকা লাইনচুৎ হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ৬ বগির চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টপেজ দিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পরপরই আউটারে ট্রেনের ৬ বগির চাকা লাইনচ্যুত হয়।  চাকা গুলো ট্র্যাক থেকে সামান্য হেলে পড়ে। এ সময় দুর্ঘটনা কবলিত বগির যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ে। পরে স্থানীয়ভাবে উদ্ধার কাজ শুরু হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। লাইনে ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানান হয়েছে। ট্রেন যাত্রী মোঃ শাহনেওয়াজ খান জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পর ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। এরই মধ্যে শব্দ করে ট্রেনটি থেমে যায়। এ সময় অনেকে লাফিয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মোঃ মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ চালাচ্ছে।  উদ্ধার কাজে কয়েক ঘণ্টা সময় লাগবে । এদিকে গত ১৩ ফেব্রুয়ারী একই স্থানে একইভাবে যাত্রীবাহী চট্টলা ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা