বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা ছাড়া সুস্থ জীবন-যাপন সম্ভব নয়-রংপুরের ডিসি

news-image

রংপুর ব্যুরো : রংপুরের জেলা ডিসি আসিব আহসান বলেছেন, খেলাধুলা ছাড়া সুস্থ জীবন-যাপন সম্ভব নয়। এজন্য রংপুরে খেলাধুলার উন্নয়ন ঘটাতে হবে। বেশী বেশী করে খেলাধুলার আয়োজন করতে হবে। বেশী করে খেলাধুলার আয়োজন করা হলে দর্শকদের উপস্থিতিও বাড়বে। দর্শকদের উপস্থিতি বাড়লে খেলোয়াররাও উৎসাহিত হবে এবং খেলার প্রতি তাদের আগ্রহ বাড়বে।

আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শর্তবার্ষিকী উপলক্ষে রংপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লীগ ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রংপুরে খেলাধুলার উন্নয়নকল্পে রংপুর স্টেডিয়ামের ব্যাপক পরিবর্তন করা হবে। সুইমিং পুল হবে। ইনডোর স্টেডিয়াম দেখতে পারবে রংপুরবাসী।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা