,

রংপুর চেম্বারে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে শুল্ক সংক্রান্ত সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

news-image

রংপুর ব্যুরো : দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা এবং শুল্ক সংক্রান্ত সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী আরসিসিআই বোর্ড রুমে বাংলাদেশ ট্যারিফ কমিশন ও রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিনারেট এর কমিশনার শওকত আলী সাদী, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ট্যারিফ কমিশনের সহকারি প্রধান মোঃ মাহমুদুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোজতোবা হোসেন রিপন। উন্মুক্ত আলোচনায় কর ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের পরিচালক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, প্রণয় বণিক, বিশিষ্ট আমদানি ও রপ্তানিকারক মোঃ মগরব আলী, আলহাজ¦ ময়েন উদ্দিন ও মোঃ শাহজাহান আলী।

সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ বলেন, দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা করে অর্থনীতিকে সমৃৃদ্ধশালী করতে ট্যারিফ কমিশন নিরলসভাবে কাজ করে চলছে। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে ব্যবসায়ী ও শিল্পপতিদেরকে রংপুরের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার আহ্বান জানান।
সেমিনারে বক্তারা বলেন, দেশি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে আমদানি পণ্যের নির্ভরশীলতা হ্রাস ও রপ্তানি বাড়াতে ট্যারিফ কমিশনকে জোড়ালোভাবে কাজ করার তাগিদ দেন। এছাড়া তিনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর বিভাগে বিনিয়োগ উৎসাহিত করতে আলাদা শিল্পনীতি, ঋণনীতি, কর ও ভ্যাট নীতি, ট্যাক্স হলিডের মেয়াদ বৃদ্ধিসহ শুল্ক সংক্রান্ত বিভিন্ন নীতি সহায়তা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে অনুরোধ জানান।

উক্ত দিনব্যাপী বিনিময় সভা ও সেমিনারে রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, চেম্বারের সাবেক কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি, আমদানি-রপ্তানিকারকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা