,

৭.২ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

news-image

নিউজ ডেস্ক : প্রচণ্ড শীতের কবলে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা ও হিমালয় কন্যা পঞ্চগড়। লাগামহীনভাবে বেড়েছে শীতের দাপট। এতে করে নাকাল হয়ে পড়েছে জেলার জনজীবন।

ঘনকুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা জেলা, সেই সঙ্গে বয়ে আসছে উত্তরের হিমেল বাতাস। রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। টানা এক মাসের অব্যাহত শীতের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে এ জেলার মানুষ। তাপমাত্রা ওঠা-নামার খেলায় এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, সোমবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, শীতের কবলে পড়ে দিন দিন অসুস্থ হচ্ছে শিশুসহ বয়স্করা। শৈত্যপ্রবাহ ও লাগামহীন শীতে নষ্ট হচ্ছে বিভিন্ন আবাদী ফসল বলে জানিয়েছে কৃষকরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা